ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ইত্তেফাকের সাংবাদিক শাহ আলম ভূইয়া’র ইন্তেকাল ॥ সাংবাদিক সমাজের শোক প্রকাশ

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি, প্রেসক্লাব নান্দাইলের সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সাংবাদিক শাহআলম ভূইয়া (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৭ নভেম্বর) ভোর ৬ ঘটিকায় ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।

বাদ আসর  বিকাল ৫ টায় জানাযা’র নামাজ শেষে নান্দাইল ইউনিয়নের দত্তপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

তাঁর অকাল মৃত্যুতে নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সমাজ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুম সাংবাদিক শাহ আলম ভূইয়া নান্দাইলের স্বপ্নবুনন মানবতা পরিষদ ও স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি একজন ধর্মভীরু ব্যক্তি হিসাবে সুনামের সহিত সাংবাদিকতার দায়িত্ব পালন করে গেছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।