ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে নরসুন্দা নদীতে থেকে ৪টি নিষিদ্ধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৩০, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে নরসুন্দা নদী থেকে বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সদর এলাকায় নরসুন্দা নদী সংলগ্ন বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মৎস্য সম্পদ রক্ষা ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়। এসময় নদী থেকে ৪টি অবৈধ ও নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করা হয়।

উপজেলা মৎস্য দপ্তরের সহকারী কর্মকর্তা মোজাম্মেল হক জানান, জব্দকৃত নিষিদ্ধ জালগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। সেখানে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত মহোদয় জালগুলো পুড়িয়ে ধ্বংস করেন।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও মৎস্য সম্পদের ক্ষতি করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।