ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পরিবর্তন, উন্নয়ন ও সুশাসনে অঙ্গিকারবদ্ধ চেয়ারম্যানপ্রার্থী বাহাউদ্দীন আকন্দ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৬, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: পরিবর্তন, উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাঙ্গাইল ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বাহাউদ্দিন আকন্দ (বাক্কী)।

সম্প্রতি এলাকাবাসীর উদ্দেশ্যে প্রকাশিত এক প্রচারপত্রে তিনি এই যুগোপযোগী উন্নয়ন পরিকল্পনা ও অঙ্গীকার ব্যক্ত করেন এবং গাংগাইল ইউনিয়নের প্রত্যেকটি হাটবাজারে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় করে বেড়াচ্ছেন।

 

শুক্রবার বিকালে গাংগাইল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে নির্বাচনী শোডাউন করেছেন।  এসময় ইউপি সদস্য গোলাপ মিয়া, সাবেক ইউপি সদস্য আনিসুর রহমান আনিস, যুবদল নেতা শওকত জামান রুকন, সোহরাব উদ্দিন, মো: আতাউর রহমান, সানি সহ বিভিন্ন ওয়ার্ডের সমর্থকগণ উপস্থিত ছিলেন।

 

জানাগেছে, নান্দাইল উপজেলার পংকরহাটি (ধনারামা জুম্মা বাড়ি) গ্রামের মরহুম আহাম্মদ আলী আকন্দ ও মরহুমা আছিয়া খাতুনের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মোঃ বাহাউদ্দিন আকন্দ বাক্কী। পেশাগত জীবনে তিনি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে রয়েছে তাঁর দীর্ঘদিনের সুপরিচিত ও বর্ণাঢ্য ক্যারিয়ার। তিনি ৯০-এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের একজন বীর সম্মুখ যোদ্ধা।

এছাড়া নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজ পাষার ছাত্র ঐক্য পরিষদের সাবেক সহ-সভাপতি, ৫নং গাঙ্গাইল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমানে তিনি নান্দাইল উপজেলা বিএনপির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি স্থানীয় ধনারামা জুম্মাবাড়ি জামে মসজিদ এবং দারুল কোরআন হাফিজিয়া মাদরাসার সভাপতির দায়িত্বও সুনামের সাথে পালন করে আসছেন।

​
​গাঙ্গাইল ইউনিয়ন দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ও অবহেলিত মানুষের সেবায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে প্রচারণায় মাঠে রয়েছেন।

তিনি নির্বাচিত হলে ইউনিয়নের বেহাল যোগাযোগ ব্যবস্থা, কৃষি, শিক্ষা ও অবহেলিত ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নসহ সরকারি সুবিধার অসম বণ্টনের মাধ্যমে গাংগাইলবাসীর পাশে থাকতে চান।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাঙ্গাইল ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও মহামূল্যবান ভোট প্রার্থনা করে মোঃ বাহাউদ্দিন আকন্দ বাক্কী বলেন, “আপনাদের একটি মূল্যবান ভোট বদলে দিতে পারে গাঙ্গাইল ইউনিয়নের ভবিষ্যৎ চিত্র। আসুন, ভেদাভেদ ভুলে আগামী দিনের একটি সমৃদ্ধ, নিরাপদ, উন্নত ও আধুনিক মডেল গাঙ্গাইল ইউনিয়ন গড়তে সবাই ঐক্যবদ্ধ হই।”

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।