ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আবু হানিফ, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:
এপ্রিল ১৩, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাদক ও বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার মধ্যে সেতুবন্ধন জোরদারের লক্ষ্যে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে উপজেলার হোসেনপুর বাইপাস মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।

“পুলিশই জনতা, জনতাই পুলিশ”—এই মূলমন্ত্রকে ধারণ করে ঢাকা রেঞ্জের অধীন পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা দেশের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকাসক্তি রোধে পরিবার, সমাজ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তারা আরও বলেন, অপরাধ দমনে শুধু পুলিশের একার পক্ষে সফলতা অর্জন সম্ভব নয়; এজন্য প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা ও সচেতনতা।

বক্তারা মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। বিট পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে জনগণের সম্পৃক্ততার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে পাকুন্দিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান (মাসুদ), ইরফান উদ্দিন, এমদাদুল হক (বুলু), পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কমিশনার রাকিবুল হাসান ছোটন, সাবেক কমিশনার স্বপন মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক (উজ্জ্বল)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তাদের সক্রিয় উপস্থিতি ও মতামতে সভাটি আরও অর্থবহ হয়ে ওঠে। সভা শেষে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।