ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বাউল মেলা সাহিত্য গ্রুপের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৯, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন প্যানেলের কো-চিফ এডমিন (নিউইয়র্ক) মো: আজিজুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রকৌশলী ড. আবু রায়হান। বাউল মেলা সাহিত্য গ্রুপের এডমিন নুরুল ইসলামের সভাপতিত্বে এবং এডমিন কামরুল মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

সভাপতির স্বাগত বক্তব্যে নুরুল ইসলাম বলেন, “দশ বছরের পথচলায় আমাদের লক্ষ্য ছিল সাহিত্য ও সংস্কৃতিকে মানুষের জীবনের সঙ্গে মেলানো। এই পুরস্কার তারই স্বীকৃতি।” প্রধান অতিথি তাঁর বক্তব্যে সাহিত্যকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন, তরুণ প্রজন্মকে সাহিত্যচর্চায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বর্ষসেরা কবিতায় কবি আজাদ রায়হান ও কবি সুরমা আক্তার, উপন্যাসে এসএম রউফ শাহ, ছোটগল্পে ফাতেমা হোসেন, এবং শিল্প ও সাহিত্যে আলী আশরাফ খান। এছাড়াও, সেরা পাঠক হিসেবে কাজী রায়হান এবং বাউল মেলা থিম সং (সংগীত শিল্পী) হিসেবে সাকিনা কাইউম ও থিম সং সুরকার ও সংগীত শিল্পী হিসেবে এস সময়কে সম্মানিত করা হয়।

আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বাউল গান, কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে এক মনোরম সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।