ঢাকা, ৫ অক্টোবর ২০২৬: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের (Sarah Cooke) সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ, এমপি এবং একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। সোমবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক, গণমাধ্যমের স্বাধীনতা, তথ্য প্রযুক্তির আধুনিকায়ন এবং দুই দেশের মধ্যে তথ্য ও সংস্কৃতি বিনিময়ের যৌথ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্ব দীর্ঘদিনের। দেশের গণমাধ্যম খাতকে আরও আধুনিক, বস্তুনিষ্ঠ ও বিশ্বমানের করতে যৌথ প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, মুক্ত গণমাধ্যম ও সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। যুক্তরাজ্যের সাথে এই সহযোগিতামূলক সম্পর্ক আমাদের সম্প্রচার শিল্প ও ডিজিটাল সংবাদমাধ্যমকে আরও সমৃদ্ধ করবে।
যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং গণমাধ্যমের বিকাশ ও স্বাধীন তথ্যপ্রবাহ নিশ্চিতে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেন। তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। আলোচনা পূর্বে তাকে ফুলেল শুভেচছা জানান তথ্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
বৈঠকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সুত্রঃ অনলাইন ডেক্স
![]()

