ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৯, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

 প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. শামস, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার (০৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল এই সাক্ষাতকারে অংশ নেন। বৈঠকের শুরুতে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন।

সাক্ষাতকালে উভয় পক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, সামরিক প্রশিক্ষণ বিনিময় এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দীর্ঘমেয়াদী সামরিক সুসম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ অগ্রগতির রূপরেখা নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠক শেষে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. শামস তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য ভারতীয় হাইকমিশনার ও প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জানান। দুই দেশের এই সহযোগিতা আগামীতে আঞ্চলিক স্থিতিশীলতা ও সামরিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।