আবু হানিফ, স্টাফ রিপোর্টার: “কালের নতুন সংবাদ” ১০ম বছরে পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই আনন্দঘন অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক দিনকালের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আবু জাফর সালেহ মোঃ বাবুল। কিশোরগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শেখ মাসুদ ইকবালের সভাপতিত্বে এবং কালের নতুন সংবাদ পত্রিকার সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান সোহেল, কোষাধক্ষ্য শফিকুল ইসলাম ফকির মতি, কার্যকরী সদস্য আমিনুল হক সাদী, কাউসার আহমদ টিটু, কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ, কালের নতুন সংবাদের প্রধান সম্পাদক এডভোকেট আইয়ূব বিন হায়দার, কিশোরগঞ্জ জেলা সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক হাকীম মো: ফজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ, এসটিভির প্রতিনিধি মিজানুল ইসলাম বকুল, হাওর টাইমসের সম্পাদক মোঃ খাইরুল ইসলাম ভূইয়া, দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার পলাশ, সাংবাদিক মাহবুব আলম নজরুল এবং মিজানুর রহমান শাহিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজকের দর্পণ এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন, বিটিএন বাংলার সম্পাদক আসাউজ্জামান জুয়েল, দৈনিক দিনকালের কটিয়াদী উপজেলা প্রতিনিধি ও কালের নতুন সংবাদের স্টাফ রিপোর্টার মাইনুল হক মেনু, দৈনিক আমার সংবাদের পাকুন্দিয়া প্রতিনিধি এম এ হান্নান, কালের নতুন সংবাদের হোসেনপুর স্টাফ রিপোর্টার বাচ্চু মিয়া ও উপজেলা প্রতিনিধি সোহেল মিয়া, হাওর অঞ্চল প্রতিনিধি আমিনুল ইসলাম রিপন, দৈনিক নওরোজ তাড়াইল উপজেলা প্রতিনিধি মজিবুল হক চুন্নু, দৈনিক সরজমিন বার্তার জেলা প্রতিনিধি মো. আজিজুল হক ফাহিম, ডেল্টা টাইমসের কিশোরগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি রঞ্জন মোদক রনি, আমার সংবাদের জেলা প্রতিনিধি ইমরান হাসান, দৈনিক নিরপেক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান, সাংবাদিক শেখ আল আজহার, কবি-সাহিত্যিক ছাদেকুর রহমান রতন, কালের নতুন সংবাদের বার্তা সম্পাদক সোহেল রানা, সাহিত্য সম্পাদক কবি ও সাহিত্যিক সাদেক আহমদ, সহ বার্তা সম্পাদক রিতু আক্তার, সহকারী সম্পাদক মাসুদ মিয়া, সহ সম্পাদক রাকিব ভূঁইয়া, ব্যবস্থাপনা সম্পাদক গোলাম মোস্তফা শাহিন, নান্দাইল প্রতিনিধি আতর রহমান বাচ্চু, আতাউল হাসান দিনার, মোহাম্মদ এমদাদ মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা শেষে কেক কেটে “কালের নতুন সংবাদ” এর ১০ম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।

