ঢাকাশুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে শাহিন আলম জনির মতবিনিময় সভা

আবু হানিফ সরকার, প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১নং জাঙ্গালিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ শাহিন আলম জনির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব সন্ধ্যা ৭টায় চরকাওনা নতুন বাজার মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাদের মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব ও উপস্থাপনা করেন ১নং জাঙ্গালিয়া ইউনিয়ন জাসাসের সভাপতি মোহাম্মদ সুমন মাস্টার।

এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী ও ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ শাহিন আলম জনি, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাচ্চু, ১নং জাঙ্গালিয়া ইউনিয়নের আহ্বায়ক সদস্য কামাল, ১নং জাঙ্গালিয়া ইউনিয়ন জাসাসের সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা এবং স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
সভায় বক্তারা জাঙ্গালিয়া ইউনিয়নের বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা এবং জনগণের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয়, যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় মোহাম্মদ শাহিন আলম জনি বলেন, স্থানীয় জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান। নির্বাচিত হলে জনগণের পাশে থেকে এলাকার সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।