ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জেলা যুবদল নেতা কামরুজ্জামান রাসেলের পিতৃবিয়োগে কেন্দ্রীয় যুবদলের শোক প্রকাশ ॥

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মো. শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেলের পিতা গিয়াস উদ্দীন মাস্টারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক শোকবার্তায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই শোক প্রকাশ করেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিজ বানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক গিয়াস উদ্দীন (৫৯) গতকাল দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাহের বানাইল নিজ গ্রামের ঈদগাহ মাঠে মরহুমের জানাযা’র নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর দুই সন্তান যুবদল নেতা কামরুজ্জামান রাসেল এবং নৌবাহিনীতে চাকুরীরত খালেকুজ্জামানসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শোকবার্তায় যুবদলের শীর্ষ দুই নেতা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, “সহযোদ্ধা কামরুজ্জামান রাসেলের পিতার মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার-পরিজনদের মতো আমরা যুবদল পরিবারও গভীরভাবে সমব্যথী। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের সর্বোচ্চ শিখরে স্থান দিন এবং পরিবারের সদস্যদের এই কঠিন শোক সইবার ধৈর্য দান করুন।”

উল্লেখ্য, কামরুজ্জামান রাসেল ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত। তাঁর পিতার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও যুবদল নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।