ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
মে ২৭, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি, কিশোরগঞ্জঃ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন মাননীয় স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বুধবার (২৭ মে) সকাল ১০টার দিকে তাঁর এ আকস্মিক সফরকে কেন্দ্র করে হাসপাতালজুড়ে সৃষ্টি হয় কর্মচাঞ্চল্য ও উৎসাহের পরিবেশ।

পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ওয়ার্ডসমূহ, রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ব্যবস্থা এবং সার্বিক স্বাস্থ্যসেবার মান ঘুরে ঘুরে পরিদর্শন করেন। তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সেবার বিষয়ে মতামত শুনেন।

এ সময় স্বাস্থ্য মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও মানবিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং রোগীবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস এবং পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. পুনম। এছাড়াও পাকুন্দিয়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রবল বর্ষণের মধ্যেও স্বাস্থ্য মন্ত্রীর এ আকস্মিক পরিদর্শন স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়দের মতে, এ ধরনের নিয়মিত তদারকি ও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ সহজে মানসম্মত চিকিৎসাসেবা পাবে।

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও কার্যক্রমও পর্যবেক্ষণ করা হয়। হাসপাতালের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন, সেবাবান্ধব ও রোগীবান্ধব রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্য মন্ত্রী।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।