ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলের মাটিতে আ’লীগের ঠাঁই নাই- ইয়াসের খান চৌধুরী

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৫, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নান্দাইল উপজেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এই র‍্যালি ও সমাবেশের আয়োজন করে। র‍্যালিটি উপজেলার মাজার বাস স্ট্যান্ডে অবস্থিত আনওয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে কানুরামপুর পশ্চিম বাস স্ট্যান্ডে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ইয়াসের খান চৌধুরী আরও বলেন, “আপনারা প্রমাণ করেছেন নান্দাইলের মাটি তারেক রহমানের ঘাঁটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের সম্পদ।” তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।”

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন এবং সদস্য সচিব এনামুল কাদির।

 এসময় নান্দাইল পৌরসভা সহ ১৩টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।