ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কারানির্যাতিত বিএনপি নেতা মেয়র পিকুল

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বিএনপি’র একজন ত্যাগী, কারানির্যাতিত ও জনপ্রিয় নেতা হিসেবে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করছেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র এফএফএম আজিজুল ইসলাম পিকুল। একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর ব্যাপক জনপ্রিয়তা এবং দলের দুঃসময়ের একজন লড়াকু সৈনিক হিসেবে নিজেকে প্রমাণিত করা ছাড়াও, বিভিন্ন ত্যাগ-তিতিক্ষা ও নেতৃত্বের অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি ধানের শীষের প্রতীক নিয়ে বিপুল ভোটের মাধ্যমে বিজয় সুনিশ্চিত করে নান্দাইলবাসীর এমপি হওয়ার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এ লক্ষ্যে তিনি নান্দাইল নির্বাচনী এলাকার একটি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নে নিবিড় গণসংযোগ, জনসভা, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ সহ ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জনগণের নিকট তিনি বিএনপির ধানের শীষের প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

তারুণ্যেদীপ্ত বিএনপি নেতা এফএফএম আজিজুল ইসলাম পিকুলের সাথে এক সাক্ষাৎকারে তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক উঠে এসেছে: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান তথা বিএনপির হাতকে শক্তিশালী করতে তিনি একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করে যাচ্ছেন। তবে এরই মধ্যে পেতে হয়েছে বিভিন্ন ঘাত-প্রতিঘাত।

মিথ্যা মামলা ও নির্যাতন: বিগত স্বৈরাচারী সরকার তাঁর বিরুদ্ধে ৫৩টি মিথ্যা মামলা দায়ের করেছে। আন্দোলনের সময় তাকে অবৈধভাবে গ্রেপ্তার করে ৪ দফা রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়, যার ফলে তাঁর মেরুদণ্ড গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আন্দোলনে আঘাত: ২০২৪ সালের ২৮শে অক্টোবর আন্দোলন চলাকালীন এক মিছিলে গুলিবিদ্ধ হয়ে তাঁর পায়ে গুরুতর আঘাত লাগে, যা তাঁর আজীবন শারীরিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।

নেতাকর্মীদের পাশে: বিভিন্ন সময়ে তাঁর অসংখ্য নেতাকর্মীর নামে দায়ের করা মিথ্যা মামলার খরচ তিনি নিজে বহন করেছেন এবং তাদেরকে নিয়ে সবসময় আন্দোলন সংগ্রামে মাঠে রয়েছেন যা দলের প্রতি তাঁর গভীর অঙ্গীকারের প্রমাণ।

মানবসেবা: আন্দোলনের পাশাপাশি এলাকার অসহায় ও হতদরিদ্র পরিবারগুলোকে তিনি নিয়মিত সহযোগিতা দিয়ে আসছেন, যা এখনও চলমান।

মেয়র হিসেবে দৃষ্টান্ত: নান্দাইল পৌরসভার মেয়র থাকাকালীন তিনি পুরো পৌর কর নিজ অর্থায়নে পরিশোধ করেছেন, যার ফলে পৌরবাসীকে কোনো কর দিতে হয়নি। এটা জনপ্রতিনিধিত্বের সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

শ্রমজীবী মানুষের পাশে: পৌর এলাকায় চলাচলরত অটোরিকশার ট্যাক্সও তিনি নিজ অর্থায়নে পরিশোধ করেছেন, যাতে শ্রমজীবী মানুষ কষ্টে না পড়ে এবং পরিবার পরিজন নিয়ে ভালোভাবে দিনাতিপাত করতে পারে।

ব্যক্তিগত ত্যাগ: মেয়র থাকাকালীন তিনি নিজ অর্থায়নে সকল সুযোগ-সুবিধা বহন করেছেন (সরকার প্রদত্ত সম্মানী ভাতাও উত্তোলন করেননি) এবং সরকারি বরাদ্দের বাইরে গিয়েও উন্নয়ন কাজ এগিয়ে নিয়েছেন।

নান্দাইলে বিএনপি নেতাকর্মী সহ বিএনপি সমর্থকদের বিশাল একটা অংশ তাঁর পাশে থেকে কাজ করে করে যাচ্ছে।

এ বিষয়ে এফএফএম আজিজুল ইসলাম পিকুল জানান, দলের হাইকমান্ড যদি তাঁর হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন, তাহলে এ আসন থেকে দলকে নিরঙ্কুশ বিজয় উপহার দিবেন। তিনি আরও বলেন, “দলের নির্যাতিত কর্মী হিসাবে আমি আশাবাদী দল আমাকেই মনোনয়ন দেবে। এজন্য আমি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।”

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।