ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুন ২৬, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

​​নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন শুক্রবার বিকেল ৫টায় উপজেলার ১০ নং শেরপুর ইউনিয়নের পাঁচরুখী মৌলভীবাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

​”মাদক মুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হন”—এই স্লোগানকে সামনে রেখে ‘নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এই প্রতিবাদে এলাকার শত শত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

​মাওলানা আবদুল সামাদ সাহেবের সভাপতিত্বে সমাবেশে বক্তারা এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর আইনি পদক্ষেপ ও সামাজিক প্রতিরোধের ডাক দেন। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ওয়ালীউল্লাহ, মাওলানা নাজমুল হুদা, মাওলানা আনিসুর রহমান ও মাওলানা শামছুল হুদা।

​এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা জনাব খানে আফজল খান প্রিন্স এবং জনাব জিয়া উদ্দীন ফকির। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নির্মূলে প্রশাসনের অবস্থান তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশ কর্মকর্তা এস আই সম্রাট।

বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন যে, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে যেকোনো মূল্যে নান্দাইলকে মাদকমুক্ত করা হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।