ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপ ক্যাম্পিং

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক:“জানুন নিজের রক্তের গ্রুপ, বাঁচান জীবন নিশ্চিত স্বরূপ” – এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে যুগান্তর স্বজন সমাবেশ আয়োজন করলো এক ব্যতিক্রমী ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং। রোববার (১৪ সেপ্টেম্বর) উপজেলার দরিল্যা-গয়েশপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে এই মহতি উদ্যোগ অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবং দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. শামছ-ই-তাবরীজ রায়হানের সভাপতিত্বে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা এই ক্যাম্পিংয়ে দুই শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। যুগান্তর স্বজন সমাবেশের একদল দক্ষ টিম অত্যন্ত সুচারুভাবে এই কার্যক্রম পরিচালনা করে।

এসময় উপস্থিত ছিলেন দরিল্যা-গয়েশপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাদেক, স্বজন সমাবেশের সদস্য এইচএম এমদাদুল হক, মাইদা আক্তার, সিয়াম, রকি, হৃদয় এবং সাংবাদিক শাহজাহান ফকির সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শামছ-ই-তাবরীজ রায়হান জানান, শিক্ষার্থীদের পরিচিতি কার্ড (আইডি কার্ড) তৈরির জন্য রক্তের গ্রুপ নির্ণয় করা অত্যন্ত জরুরি। সে কারণেই বিনামূল্যে এই ব্লাড গ্রুপ ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের পরিচিতি কার্ডও কোনো রকম ফি ছাড়াই প্রদান করা হবে।

এই উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এবং জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ জানা থাকার গুরুত্ব তুলে ধরতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।