ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হেলিমের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৮, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নান্দাইল উপজেলার দাতারাটিয়া গ্রামের কৃতি সন্তান এবং নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হেলিম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৮ নভেম্বর) দুপুরের দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নান্দাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মানিক মিয়ার বড় ভাই। 

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় মরহুমের নিজ বাড়ি দাতারাটিয়া গ্রামে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শিক্ষাবিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ, নান্দাইল প্রেসক্লাব ও নান্দাইল সাংবাদিক সমিতি। এক শোকবার্তায়  মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।