ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে জনগণের সেবক হতে চান সাব্বির ভূঁইয়া

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : “জনপ্রতিনিধিত্ব কোন পেশা নয়, জনগণের সেবায় একমাত্র লক্ষ্য”—এই মহান ব্রতকে সামনে রেখে নান্দাইল উপজেলার ৪ নং চন্ডীপাশা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে সাধারণ মানুষের নজরে রয়েছেন সাবেক ছাত্র ও যুবনেতা মোঃ সাব্বির ভূঁইয়া। তারুণ্যের শক্তি আর সেবার মানসিকতা নিয়ে তিনি চন্ডীপাশা ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মোঃ সাব্বির ভূঁইয়া কেবল একজন তরুণ নেতাই নন, তার রয়েছে গভীর রাজনৈতিক পারিবারিক ঐতিহ্য। তিনি নান্দাইল উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পূর্ব নান্দাইল বিএনপির আঞ্চলিক সভাপতি মরহুম সিদ্দিকুর রহমান (রঙ্গু ভূঁইয়া)-র সুযোগ্য নাতি। পারিবারিক সূত্রে পাওয়া দেশপ্রেম আর জনসেবার আদর্শকে ধারণ করেই তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন। এর আগে তিনি নান্দাইল উপজেলা শাখা ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন।

এ বিষয়ে মোঃ সাব্বির ভূঁইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের “সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নান্দাইল আসনের মাটি ও মানুষের নেতা তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির হাত ধরে সরকারের উন্নয়ন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।

তিনি আরও বলেন “আমি ক্ষমতার মোহ নয়, বরং জনগণের সেবক হিসেবে চন্ডীপাশাবাসীর পাশে থাকতে চাই। আমাদের ইউনিয়নের তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য। আমি মনে করি, তরুণরাই পারে একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে।”

প্রচারণায়  সাব্বির ভূঁইয়া তার নির্বাচনি লড়াইয়ে জয়ের লক্ষে ইউনিয়নের মুরুব্বি, যুবক ও নারীসহ সকল শ্রেণিপেশার মানুষের দোয়া ও অকুন্ঠ সমর্থন প্রত্যাশা করেছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।