ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ কংগ্রেসে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মোঃ সাদিকুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কিশোরগঞ্জ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম, উপজেলা সমবায় কর্মকর্তা শাহানা আক্তার, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইরফান উদ্দিন এবং পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মিনহাজ উদ্দিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বণা চক্রবর্তী। প্রবন্ধে তিনি কৃষি খাতে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করেন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

কংগ্রেসে পার্টনার ফিল্ড স্কুলের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি কৃষকদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়, যা তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, “পার্টনার” প্রোগ্রামের আওতায় কৃষি খাতে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।