আবু হানিফ, পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি :-কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের জামায়াতে ইসলামী আন্দোলন পাকুন্দিয়া শাখা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আসরের নামাজের পর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণ থেকে পাকুন্দিয়া উপজেলা সভাপতি মাও : আঃ জব্বার নেতৃত্বে মিছিলটি শুরু হয়।
এতে উপজেলায় শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, তালুমিল কোরআন ফাউন্ডেশন কিশোর গন্জ জেলায় শাখায় সাধারণ সম্পাদক মাঃ মোঃ আবুল কাশেম( বিপ্লব) বাংলাদেশের জামায়াতে ইসলামীয় রাজনৈতিক বিষয়ক সম্পাদক মাঃ মোঃ আজিজুল হক (কাজল), পাকুন্দিয়া পৌর শাখায় আমীর মোঃ নাজমুল হক
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের জামায়াতে ইসলামায়ী পাকুন্দিয়া উপজেলা শাখায় সভাপতি মোঃ আঃ জব্বার।
এছাড়া উপস্থাপনায় ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখায় সাধারণ সম্পাদক আ,ন ম আবদুল্লাহ (মোমতাজ)।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকার ক্ষমতায় এসেছিল সংস্কার, বিচার ও নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে। কিন্তু এখন সংস্কার ও বিচার ছাড়া একটি প্রহসনের নির্বাচন দেওয়ার উদ্যোগ নিচ্ছে, যা মেনে নেওয়া হবে না। বক্তারা ঘোষণা দেন, অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে

