ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: খরিপ-১/২০২৫-২০২৬ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম। এসময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস এম আরিফ ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান (মাসুদ), মো. কামাল উদ্দিন ও ইফরান উদ্দিন, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সরকারের এ প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং আউশ ধানের উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সহজেই প্রয়োজনীয় বীজ ও সার পেয়ে চাষাবাদে আরও উৎসাহিত হবেন।

অনুষ্ঠান শেষে উপজেলার প্রায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়।

উল্লেখ্য, এ কর্মসূচির আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।