ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি :: শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পাকুন্দিয়া পৌর সদরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তিনি শ্রী শ্রী পাগলনাথের মন্দিরসহ একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, “যখন কোনো উৎসব হয়, সেটি কীভাবে শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা যায়, সে বিষয়টিকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এজন্য সভা থেকে শুরু করে বিভিন্ন দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করে থাকে।”

তিনি আরও বলেন, “পরিদর্শনের আগে যেমনটা ভেবেছিলাম, এসে দেখি তার থেকেও সুন্দর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। আমাদের দেশের মানুষ সব ধর্মের উৎসবকে আনন্দঘন পরিবেশে পালন করছে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।”

জেলা প্রশাসক জানান, জেলার প্রতিটি অনুষ্ঠান এবং মানুষের কল্যাণে তাঁর দায়িত্ব রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের স্বার্থেই কাজ করে যাচ্ছেন। পূজা মণ্ডপ তৈরির শুরু থেকেই প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চলছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাবিক মো. মেজিবা রহমত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, একাডেমি সুপারভাইজার শারফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পলাশ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক সুজন দেবনাথসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান (মাসুদ) ও আ. কুদ্দুস, বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক আমির আবুল কাশেম বিপ্লব, উপজেলা শাখার বর্তমান সাধারণ সম্পাদক আনম আবদুল্লাহ মোনতাজ, পৌরসভার সাবেক কমিশনার মো. সিদ্দিক হোসেন রিপন ও রাকিবুল আলম ছোটনসহ আরও অনেকে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।