ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম শরীফ (৪০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শরিফুল ইসলাম শরীফ বাজিতপুর উপজেলার গজারিয়া এলাকার মৃত বকুল মিয়ার ছেলে।

জানা গেছে, সকালে শরীফুল ইসলাম শরীফ যাত্রীবিহীন একটি সিএনজি নিয়ে কটিয়াদী থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে মাইজহাটি এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক শরিফুল ইসলাম শরীফ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় সিএনজি ও ট্রাক জব্দ করা হলেও ট্রাকচালক পালিয়ে যান। তবে সিএনজিতে যাত্ৰী না থাকায় অন্য কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে ঐ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।