আবু হানিফ, স্টাফ রিপোর্টের :– কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সরকারিভাবে ধান ক্রয় কর্মসূচির আওতায় কৃষক নির্বাচন কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় লটারির মাধ্যমে সরকারি গুদামে ১,১২৯ মেট্রিক টন ধান বিক্রির জন্য ৩৭৭ জন কৃষক মনোনীত হয়েছেন।
বুধবার (১০ জুন ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কার্যক্রমে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কৃষকদের মধ্য থেকে সরকারিভাবে ধান বিক্রির জন্য কৃষকদের নামের তালিকা চূড়ান্ত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্পসারণ কর্মকর্তা স্বর্ণা চক্রবর্তী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জেসমিন আক্তার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) নাজমুন নাহার, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এরফান উদ্দিন মাষ্টার, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইললাম, চরফরাদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিন ঠাকুর, পাকুন্দিয়া বাজার বনিক সমিতির আহ্বায়ক হাবিবুর রহমান দুলাল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। ছিলেন।
বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। এর ফলে প্রকৃত কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং ধান সংগ্রহ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে।।

