ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় সাংবাদিক সামছুল আলম শাহীন-এর মায়ের ইন্তেকাল

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
মার্চ ২৭, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

আবু হানিফ, স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার মফস্বল সম্পাদক ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক শামসুল আলম শাহীন-এর মমতাময়ী মা, অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক শামছুন্নাহার (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার নামাজে জানাজা আজ শুক্রবার জুমার নামাজের পর পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদি এলাকায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে পাকুন্দিয়ার সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মহান আল্লাহ তায়ালা মরহুমার রূহের মাগফিরাত দান করুন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।