ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় ৩১৬ শিক্ষার্থীকে বৃত্তি দিল স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সহায়তা প্রদানের লক্ষ্যে স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আমির খসরু শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ ও জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান খান বাদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আকরাম উদ্দীন পোটন, ০১নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌফিকুল ইসলাম, কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আজিজুল হক, চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চরকাওনা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, তারাকান্দি ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান মোফাজ্জল, চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ইলিয়াস উদ্দীন চুন্নু, তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুলের পরিচালক এ.টি.এম খলিলউল্লাহ শাকিল, চরকাওনা কারিগরি স্কুলের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম এবং পাকুন্দিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম ছোটন প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন এ.কে.এম তানজির উল আলম সোহাগ।

এছাড়া উপস্থিত ছিলেন স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা তরিকুল হাসান শাহীন, মঞ্জুরুল হক মঞ্জু, আতিকুর রহমান সোহাগ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ৭২০ জন শিক্ষার্থীর মধ্যে ৩১৬ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।