ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ার তিনটি ইউনিয়নে প্রায় তিন কিলোমিটার গ্রামীণ সড়কের এইচবিবি উন্নয়ন কাজের উদ্বোধন

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ: পাকুন্দিয়া উপজেলায় তিনটি ইউনিয়নে প্রায় তিন কিলোমিটার গ্রামীণ মাটির সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে গ্রামীণ সড়কসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ শীর্ষক প্রকল্পের আওতায় এসব উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন।

উদ্বোধনকালে তিনি বলেন, “গ্রামীণ অবকাঠামো উন্নয়নই হচ্ছে এলাকার অর্থনৈতিকজ অগ্রগতির মূল ভিত্তি। এই সড়কগুলো টেকসইভাবে নির্মিত হলে কৃষি, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতেই আমরা কাজ করে যাচ্ছি। জনগণের জীবনমান উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।”
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় চরফরাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর চারালবন্দ মুড়ির মিল সংলগ্ন এলাকা থেকে চরকূর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৫০০ মিটার সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।

এরপর সকাল ১১টায় এগারসিন্দুর ইউনিয়নের বাহদিয়া বঙ্গারবাড়ি থেকে হাবিবুল্লাহ চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত ৯৫০ মিটার সড়ক এবং সকাল সাড়ে ১১টায় পাটুয়াভাংগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাত্তার মেম্বারের বাড়ি পর্যন্ত ১০০০ মিটার সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন, যুবদলের সদস্য সচিব রাকিবুল হাসান ছোটন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জজ, ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।