ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে বিএনপি নেতা নাসের খান চৌধুরীর তত্ত্বাবধানে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৫, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য  ও নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে।

  সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে নেতাকর্মীরা বলেন, “সকল অপশক্তিকে পরাজিত করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জাতীয়তাবাদকে পুনঃপ্রতিষ্ঠা করা হবে।”  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব। পরে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং বিএনপির প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়।

এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।