ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৯, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুর ১২টায় নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় নববর্ষের অনুষ্ঠানমালা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে উন্মুক্ত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় বক্তারা বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন— নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদের এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— নান্দাইল মডেল থানার প্রতিনিধি এসআই সম্রাট, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সভাপতির বক্তব্যে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় উৎসব। এই উৎসবকে ঘিরে নান্দাইলে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং সবাই যেন আনন্দঘন পরিবেশে বর্ষবরণ করতে পারে, সেজন্য প্রশাসন সজাগ থাকবে।”

সভার শেষে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে নববর্ষের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।