নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের পাছবাড়ীয়া নাদিয়াতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম মাওলানা আমরুল্লাহ সাহেবের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জ জেলা সদর সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি তাঁর সন্তান-সন্তনি সহ গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পাছবাড়ীয়া নাদিয়াতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকগণ মরহুমার আত্মার মাগফিরাত কামনা সহ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমার জানাযা’র নামাজ মাওলানা আমরুল্লাহ সাহেবের মাদ্রাসা মাঠে আজ রাত দশ ঘটিকায় অনুষ্ঠিত হবে। জানাযা’র নামাজ শেষে পাছবাড়ীয়া গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হবে।
মাওলানা আমরুল্লাহ’র মাতৃবিয়োগে নান্দাইল উপজেলা নাগরিক ফোরাম শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

