ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার উদ্বোধন করলেন এমপি লুৎফুল্লাহেল মাজেদ

স্টাফ রিপোর্টার
জুন ১৩, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ (Startup, Science Project and Innovation Idea Showcasing) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) উপজেলার ঐতিহ্যবাহী চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। উদ্বোধন শেষে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো দেখে সন্তোষ প্রকাশ করেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সানজিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এই মেলায় ঈশ্বরগঞ্জ উপজেলার মোট ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান ১৬টি স্টলের মাধ্যমে অংশগ্রহণ করে। মেলায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা তাদের মেধা ও নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, তথ্য-প্রযুক্তি নির্ভর প্রজেক্ট এবং স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করে। ক্ষুদে বিজ্ঞানীদের এমন সৃজনশীলতা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে সৃজনশীলতা ও গুণগত মান বিচারে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে মেলায় শ্রেষ্ঠত্ব বজায় রেখে প্রথম স্থান অধিকার করে স্বাগতিক চরনিখলা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান অর্জন করে ধীতপুর উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান লাভ করে কাছিমপুর উচ্চ বিদ্যালয়

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি লুৎফুল্লাহেল মাজেদ এমপি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, “আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হওয়ার কোনো বিকল্প নেই। এই ধরনের মেলা শিক্ষার্থীদের মেধা বিকাশে ও নতুন কিছু উদ্ভাবনে দারুণভাবে উৎসাহিত করবে।”

বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের এই আগ্রহ ঈশ্বরগঞ্জ উপজেলার শিক্ষা প্রসারে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।