ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বর্ণাঢ্য আয়োজনে পাকুন্দিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন।

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
জুলাই ৬, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, গাছের চারা বিতরণ এবং আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নূর-ই-আলম, পাকুন্দিয়া ইউসিসি (বিআরডিবি)-এর চেয়ারম্যান মো. এমদাদুল হক বুলু এবং গ্রাম সংগঠক সৈয়দা সালমা আক্তার মিতু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, “বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দীর্ঘদিন ধরে দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিআরডিবি থেকে ঋণ নিয়ে অনেকেই হাঁস-মুরগি, গরু-ছাগল পালনসহ বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়ে স্বাবলম্বী হয়েছেন। ঋণের অর্থ সংসারের অপ্রয়োজনীয় খাতে ব্যয় না করে উৎপাদনশীল কাজে বিনিয়োগ করলে পরিবার ও দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি কামাল উদ্দিন, এরফান উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জ, ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির সদস্য, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।