ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত হয়েছে।
রোববার (০৮ নভেম্বর) সকাল ১১টায় নান্দাইল উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভসূচনা করা হয়।  পরে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল তারেকের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, উপজেলা সমবায় কর্মকর্তা সাবিরা খান, সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজী প্রমুখ।
​
সভায় সমবায় খাতের উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং দেশের অর্থনীতিতে সমবায়ের ভূমিকা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপসহ সমবায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমবায়ীবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।