সে লক্ষে জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিক উদ্দিন মাস্টারের সভাপতিত্বের রোববার (৩রা আগস্ট) সন্ধ্যায় জাহাঙ্গীরপুর সিডস্টোর বাজারে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় বিজয় র্যালিকে সফল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা ও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যার মধ্যে অন্যতম হলেন মনিরুজ্জামান শাহজাহান, আব্দুল লতিফ মন্ডল, আলতাব হোসেন ভূঁইয়া, ফরিদ উদ্দিন, মেনু মেম্বার, চান মিয়া, রফিক, শামসুজ্জামান, রুহুল আমিন মেম্বার, রোকনুদ্দিন মেম্বার, মজিদ মেম্বার, আব্দুল আউয়াল, লিটন মিয়া, এমদাদুল হক, বাহাউদ্দিন মেম্বার, শফিকুল আব্দুল কাদির, সিনিয়র নেতা সুরুজ আলী, টিপু সুলতান, এবং মনির হোসেনসহ আরও অনেকে।
সভায় বক্তারা, ৫ই আগস্টের বিজয় র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মোঃ রফিক উদ্দিন মাস্টার বলেন, “এই বিজয় র্যালি হবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক এবং দেশের মানুষের বিজয়ের উৎসব।” তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানান।
তিনি আরও বলেন, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. একেএম শামসুল ইসলাম শামস সূর্যের নির্দেশনায় ৫ আগস্ট বিজয় র্যালিতে অংশগ্রহণে জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপি সর্বোচ্চ ভূমিকা রাখবে।


