ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বীরবেতাগৈর ইউনিয়নে উন্নয়ন ও সেবামূলক কাজ করতে চান আব্দুস সালাম মন্ডল

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৩, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১ নম্বর বীরবেতাগৈর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুস সালাম মন্ডলের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খরিয়া গ্রামে এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন ছাত্রদল নেতা বাবু শিকদারের সঞ্চালনায় এবং আলহাজ্ব মাওলানা আব্দুল হেকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুস সালাম মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুস সালাম মন্ডল বলেন, “আমি চেয়ারম্যান নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে বীরবেতাগৈর ইউনিয়নকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাকে অগ্রাধিকার দেব।

তিনি আরও বলেন, “আমি চাই, ইউনিয়নের প্রতিটি মানুষ যেন সম্মান ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারেন। দল-মত নির্বিশেষে সবার পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। জনগণের পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি বৈষম্যহীন, সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”

অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান আতিক ও মো. লাল মাহমুদ, ইউনিয়ন যুবদল নেতা সুমন মিয়া ও হাবিব সরকার, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আলাল মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাইয়ুম মিয়া এবং ছাত্রদল নেতা বাবু মন্ডল ও নাঈম মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নির্বাচনী প্রচারণায় স্থানীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।