ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

চণ্ডীপাশাকে সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান যুবদল নেতা শাকিল মাহমুদ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪ নং চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে স্থান করে নিতে চণ্ডীপাশা ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন চেয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন যুবদল নেতা শাকিল মাহমুদ। তিনি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং নান্দাইল উপজেলা যুবদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত।

“রাজনীতি মানে প্রতি হিংসা নয়, রাজনীতি হলো জন কল্যাণে সততা ও আদর্শ প্রতিষ্ঠিত করার মাধ্যম”— এই নীতিকে সামনে রেখে শাকিল মাহমুদ চণ্ডীপাশা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

 সমর্থকদের মতে, তরুণ এই উদীয়মান নেতা চণ্ডীপাশা ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে সর্বদা পাশে থেকেছেন। এছাড়া তিনি বিএনপি’র দূর্দিনে দলের পাশে রয়েছেন। জনগণের আস্থা ও ভালোবাসাকে সম্বল করে তিনি এবারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী শাকিল মাহমুদ জানান, “আমি কোনো ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করি না। জনগণের সেবক হিসেবে চণ্ডীপাশা ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চাই।  আমাদের নেতা নান্দাইলের জাতীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হাত ধরে সরকারের উন্নয়ন কর্মকান্ড যথাযথ বাস্তবায়নের মাধ্যমে  চণ্ডীপাশাকে জুয়া, সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”

এছাড়া তিনি আরও বলেন, আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। আমি জনগণের দোয়ায় ও ভোটে নির্বাচিত হতে পারলে গ্রাম আদালত চালুর মাধ্যমে ইউনিয়নবাসীর সব ধরনের বিরোধের সমাধান করে একটি আদর্শ ইউনিয়ন হিসাবে চন্ডিপাশাকে সারাদেশের কাছে প্রতিষ্ঠিত করে তুলবো, ইনশাল্লাহ।

নির্বাচনী ময়দানে তার সমর্থনে চণ্ডীপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।