ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জনগণই আমার আস্থা ও ভরসা: আব্দুস সালাম মন্ডল

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল হক বুলবুল :আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১ নম্বর বীরবেতাগৈর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুস সালাম মন্ডলের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৈতনখালী বাজারে এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় এবং বিএনপি নেতা আব্দুস সামাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুস সালাম মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম মন্ডল বলেন, “জনগণই আমার আস্থা ও ভরসা। আমি চেয়ারম্যান নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে বীরবেতাগৈর ইউনিয়নকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

তিনি বলেন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার রক্ষাকে তিনি অগ্রাধিকার দিতে চান। ইউনিয়নের প্রতিটি মানুষ যেন সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে কাজ করাই তাঁর প্রত্যাশা।

তিনি আরও বলেন, “দল-মতনির্বিশেষে সবার পাশে থাকতে চাই। জনগণের পরামর্শ ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। একটি বৈষম্যহীন, সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের সেবা করার সুযোগ পেলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”

অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.আতিকুর রহমান আতিক ও মো. লাল মাহমুদ,ইসলাম মিয়া, ইউনিয়ন যুবদল নেতা সুমন মিয়া ও হাবিব সরকার,স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাইয়ুম মিয়া,ছাত্রদল নেতা বাবু মন্ডল,শামিম মিয়া,আলমগির,সজিব শিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।