ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইল উপজেলা হাসপাতালে টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২১, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।  মঙ্লবার (২১শে এপ্রিল) সকালে হাসপাতালের টিকাদান কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়।

এবারের ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৩০৫ জন শিশুকে। শিশুদের সংক্রামক ব্যাধি হাম ও রুবেলা থেকে সুরক্ষা দিতে এই বিশেষ কর্মসূচি শুরু হয়েছে।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির।

টিকা কার্যক্রম উদ্বোধনকালে ডা. শামীমা সুলতানা বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় এবং বিভিন্ন রোগ প্রতিরোধে টিকার গুরুত্ব অপরিসীম। সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজকের এই কার্যক্রমের মাধ্যমে উপজেলার সাধারণ মানুষ বিশেষ করে শিশুরা রোগমুক্ত ও সুরক্ষিত থাকবে বলে আমরা আশা করি।”

এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব এনামুল কাদির স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, “সুস্থ সবল জাতি গঠনে টিকা কার্যক্রমের বিকল্প নেই। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা সবসময় পাশে আছি।”

উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে সাধারণ মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।