ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মুশুল্লী ইউপি চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূইয়া বিপ্লবের ইন্তেকাল ॥ রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের শোক প্রকাশ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭নং মুশুল্লী ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ইফতেখার উদ্দিন ভূঁইয়া বিপ্লব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৪ঠা নভেম্বর) সকাল ৯ টায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি ময়মনসিংহ জেলার গভর্নর, ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য রফিক উদ্দিন ভূইয়ার নাতি। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি/সদস্য পদসহ সামাজিক প্রতিষ্ঠানে সুনামের সহিত জড়িত ছিলেন। তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পুরো নান্দাইল উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় এই চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, “৭ নং মুশুল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূঁইয়া বিপ্লব ভাইয়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” একই সাথে তিনি মরহুমের জানাজার নামাজে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন।

এছাড়াও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নান্দাইল আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যানবৃন্দ ও নান্দাইল উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক সমাজ।

পরিবার সূত্রে জানা গেছে, সম্ভবত আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

নান্দাইল উপজেলা পরিষদ ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ইউপি সদস্যবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।