ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নানা সিদ্ধান্ত

Link Copied!

আবু হানিফ, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের নিরাপত্তা জোরদার, চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসক ও ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ এবং রোগীদের খাদ্যের মান উন্নয়নে বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. মো. নূর-এ-আলম খান তাঁর বক্তব্যে হাসপাতালে বর্তমানে চালু থাকা বিভিন্ন স্বাস্থ্যসেবার বিবরণ তুলে ধরেন। পাশাপাশি সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় জনবল, অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান এবং কিশোরগঞ্জ জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আব্বাস।

এ সময় জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খালেকুজ্জামান ও তানভীর আহম্মেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল, সাংবাদিক কে. এম. মহিবুল্লাহ (বচ্চন), সাংবাদিক আবু হানিফসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, “স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে।

হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, “রোগীদের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে। সেবা নিতে আসা মানুষের সঙ্গে আন্তরিক ও মানবিক আচরণ করতে হবে। কোনো রোগী যেন কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।