ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় অতিবৃষ্টি কারণে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন ইউএনও রুপম দাস

Link Copied!

আবু হানিফ, স্টাফ রিপোর্টের (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টির কারণে পাকা ধান ও বিভিন্ন সবজির জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

এ পরিস্থিতিতে জলাবদ্ধতা নিরসনে গ্রামের কৃষকদের উদ্যোগে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষকরা সম্মিলিতভাবে খাল থেকে মাটি ও আবর্জনা অপসারণ করে পানি নিষ্কাশনের পথ সুগম করছেন।

খাল পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুপম দাস, উপজেলা কৃষি অফিসার নূর-ই আলম, কৃষি উপসহকারী মোঃ মাইদুল ইসলাম ও উপসহকারী আকরাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ। তারা কৃষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দ্রুত পানি অপসারণের মাধ্যমে ফসল রক্ষার আহ্বান জানান।

স্থানীয় কৃষকদের অভিযোগ, খালগুলো দীর্ঘদিন ধরে ভরাট ও অপরিষ্কার থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। নিয়মিত খাল সংস্কার ও পরিষ্কার কার্যক্রম চালু থাকলে এমন ক্ষতি এড়ানো সম্ভব।

প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।