আবু হানিফ, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ :- কিশোরগঞ্জ জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক সোহানা নাসরিন পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা গণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) দুপুরে পাকুন্দিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান সরকারি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও সমস্যা-সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

