ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গরু চুরি ও ছিনতাই প্রতিরোধ, ইভটিজিং ও মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ এবং অবৈধ বালু উত্তোলন রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রিফাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, পাকুন্দিয়া সরকারি কলেজের প্রতিনিধি আমজাদ হোসেন, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার উদ্দিন মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এফরান উদ্দিন ও এমদাদুল হক (মাসুদ), হেফাজতে ইসলামের উপজেলা আমীর জাহাঙ্গীর হোসাইন, পৌর বিএনপির সভাপতি এস. এম. মিনহাজ উদ্দিন, পাকুন্দিয়া পৌর আমীর মাওলানা নাজমুল, চণ্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছ উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার, পল্লী বিদ্যুতের ডিজিএম নিতাই দাস, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মাদক, চুরি-ছিনতাই ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে আরও কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।