ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

প্রবাসীর মরদেহ দেশে ফেরালেন তথ্য প্রতিমন্ত্রী

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: পরিবারের সচ্ছলতা ফেরাতে ১৬ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার যুবক মো. মৃদুল হাসান সৌরভ (২৩)। কিন্তু প্রবাসজীবনের ১৬ মাসের মাথায় গত ১০ অক্টোবর জন্ডিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একমাত্র উপার্জনক্ষম ছেলের আকস্মিক মৃত্যু এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি নিয়ে দিশেহারা হয়ে পড়েছিল সৌরভের পরিবার। অবশেষ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র ব্যক্তিগত উদ্যোগ ও প্রচেষ্টায় মৃত্যুর ২৭ দিন পর দেশে ফিরেছে তরুণ এই প্রবাসীর মরদেহ।

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সৌদি আরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌরভের মরদেহ পৌঁছালে বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে ছুটে যান মানবিক সংসদ সদস্য তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় নিহতের বাবা সোহরাব হোসেন ও স্বজনদের উপস্থিতিতে বিমানবন্দরে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

মরদেহ বিমানবন্দরে পৌঁছানোর পর তাৎক্ষণিক সরকারি সহায়তার অংশ হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত সৌরভের পরিবারের হাতে ৩৫ হাজার টাকার একটি আর্থিক চেক হস্তান্তর করা হয়।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘প্রবাসী শ্রমিকেরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। রেমিট্যান্স যোদ্ধাদের এমন অকালমৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। সরকার সবসময় প্রবাসী ভাইদের এবং তাঁদের পরিবারের পাশে রয়েছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং যেকোনো প্রয়োজনে তাঁদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দিচ্ছি।’

ছেলের মরদেহ ফিরে পেয়ে আবেগাপ্লুত বাবা সোহরাব হোসেন বলেন, ‘একমাত্র ছেলের মরদেহ কিভাবে দেশে আনব, তা বুঝতে পারছিলাম না। পরে তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় আমার ছেলের লাশ দেশে আনতে পেরেছি।’

শুক্রবার রাতেই সৌরভের মরদেহ তাঁর নিজ বাড়ি নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে পৌঁছায়। শনিবার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।