শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক; ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন এর মাতৃবিয়োগে উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও প্রেসক্লাব নান্দাইলের সদস্য এনামুল কাদির গভীর শোক প্রকাশ করেছেন।
রোববার (২২ জুন) চন্ডিপাশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম মতিউর রহমান মাষ্টার এর সহধর্মিণী ও বিএনপি নেতা মিজানুর লিটনের মাতা মনোয়ারা বেগম (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে নান্দাইল উপজেলা বিএনপি সহ বিএনপি নেতা এনামুল কাদির এ গভীর শোক প্রকাশ করেন।
পাশাপাশি মরহুমার রুহের মাগফিরাত কামনা কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


