ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

অনুমতি ছাড়া ছবি ব্যবহারে নেতাকর্মীদেরকে নিষেধাজ্ঞা দিলেন এমপি ইয়াসের খান চৌধুরী

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মে ৪, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য এবং নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে দলের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা জারি করেছেন। বিজ্ঞপ্তিতে তিনি তার অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টার বা প্রচারণামূলক কাজে তার ছবি ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন।

গেলো শনিবার (২রা মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো এক বিশেষ বিজ্ঞপ্তিতে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে ইয়াসের খান চৌধুরী উল্লেখ করেন, বর্তমানে নান্দাইলের বিভিন্ন স্থানে তার অনুমতি ছাড়াই অনেক পোস্টার ও ব্যানার টাঙানো হয়েছে। এই বিজ্ঞপ্তির তারিখ থেকে আগামী ৩ দিনের মধ্যে এ ধরনের সকল প্রচারসামগ্রী অপসারণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা এই নির্দেশনা অমান্য করে অনুমতি ছাড়া ছবি ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দলের শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা যেন এই নির্দেশনা মেনে চলেন এবং দলের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট থাকেন।

বিএনপি নেতার এমন সিদ্ধান্তকে স্থানীয় সচেতন মহল ও তৃণমূলের নেতাকর্মীরা ইতিবাচক হিসেবে দেখছেন। অনেকে মনে করছেন, এর মাধ্যমে অপপ্রচার এবং অতি-উৎসাহী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আসবে এবং দলে শৃঙ্খলা ফিরে আসবে।

এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা বলেন, আমাদের নেতা ইয়াসের খান চৌধুরী এমপি মহোদয় দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ও অপপ্রচার বন্ধের জন্যই এই উদ্যোগ গ্রহন করেছেন। আমরা এতে সাধুবাদ জানাই।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।