আবু হানিফ পাকুন্দিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিনের পক্ষে মহিলা ভোটারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় পূর্ব লক্ষীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে টান লক্ষীয়া এলাকাবাসী ও নারী সমাজের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও পিপি, জজ কোর্ট কিশোরগঞ্জের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান( মাসুদ)।
এতো সভাপতিত্ব করেন মোছাঃ শারমিন সুলতানা এবং অনুষ্ঠান উপস্থাপনা করেন মোছাঃ উম্মে সালমা। এসময় উপস্থিত ছিলেন মোঃ সিদ্দিক হোসেন রিপন সাংগঠনিক সম্পাদক পাকুন্দিয়া পৌর বিএনপি ও প্যানেল মেয়র পাকুন্দিয়া পৌর সভায়, মোঃ শাহীন আলম সদস্য পাকুন্দিয়া থানায় বিএনপি, শাহান শাহ পৌর বিএনপি শিল্প বিষয়ক, পাকুন্দিয়া পৌর ছাএদলের সদস্য সচিব, মিজানুর রহমান ফেরদৌস, পাকুন্দিয়া পৌর ৮নং ওয়াডের যুবদলে সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি জালাল উদ্দিন বলেন, “জনগণের ভোটের শক্তিতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। নারীদের ক্ষমতায়ন, নিরাপত্তা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিএনপি সবসময় অগ্রগামী ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখবে।”
এলাকাবাসী ও উপস্থিত নারী ভোটাররা বিএনপি প্রার্থীকে স্বাগত জানিয়ে বিভিন্ন সমস্যা ও উন্নয়ন–সংক্রান্ত দাবি তুলে ধরেন।

