নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২৫শে ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে নান্দাইল আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় নান্দাইল উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নান্দাইল নতুন বাজার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ও নান্দাইল ‘পুরাতন বাসস্ট্যান্ড’ প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজারে এসে শেষ হয়।
মিছিলে যুবদলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিভিন্ন স্লোগানে দেন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত এক আলোচনা সভায় নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে অত্যন্ত আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, “দেশনায়ক তারেক রহমানের আগমনে বাংলার রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার হবে। আমরা আমাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
উক্ত আনন্দ মিছিল ও আলোচনা সভায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, উপজেলা যুবদল নেতা মিজানুর রহমান অভি, সারোয়ার হাসান রাজিব, জাফর আহম্মেদ, মাসুদ ও আকরাম হোসেন ফেরদৌস সহ নান্দাইল উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


