ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তারেক রহমানের ৩১ দফাই হলো জনগণের মুক্তি: মেজর আনোয়ারুল মোমেন 

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২২, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র মেরামতে দেশ নায়ক তারেক রহমানের উত্থাপিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন হলেই দেশ ও জনগণের সকল চাহিদা পূর্ণ হবে। এই ৩১ দফার মাধ্যমে আইনের শাসন ও জনগণের মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। ৩১ দফা হলো জনগণের মুক্তি।

শুক্রবার (২২শে আগস্ট) বিকাল ৪টায় নান্দাইল নতুন বাজারস্থ কলেজ গেট সংলগ্ন বিএনপির উপজেলা ও পৌর শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর জেনারেল আনোয়ারুল মোমেন, আরসিডিএস, পিএসসি, এসবিপি ও ওএসপি এসব কথা বলেন।

নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ ওমর ফারুক নোমানীর সভাপতিত্বে এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু তাহের সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকরা তাদের ন্যায্য অধিকার, বেকার নর-নারীদের কর্মসংস্থানের সৃষ্টি হবে, অর্থনৈতিক উন্নয়ন, ধর্মীয় স্বাধীনতা সহ রাস্তাঘাট ও স্বাস্থ্য সেবার উন্নয়ন হবে। কোন বৈষম্য থাকবে না। বরং দলীয় দূর্নীতি এড়াতে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে।

বর্তমানে নান্দাইলে বিএনপি’র মধ্যে যে বিভক্তি রয়েছে, তা দূর করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের মাধ্যমে আগামী নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করে বিএনপি’র হাতকে শক্তিশালী করার আহবান জানান।

এছাড়া তিনি আরও বলেন, যারা ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি, সন্ত্রাসী ও অনৈতিক কর্মকান্ড করছেন, তাদের হাতে-পায়ে ধরে বলছি, করজোর অনুরোধ করে বলছি, আপনারা এ গুলো ত্যাগ করুন। বিএনপি’র আর্দশকে বজায় রেখে একজন সক্রিয় কর্মী হউন, নেতা নয়। আমাদের নেতা একমাত্র তারেক রহমান। আমরা সকলেই তাঁর কর্মী।

পরিশেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কৃষকদল নেতা কামরুজ্জামান খান গেনু, ইউপি মেম্বার গোলাপ মিয়া প্রমুখ।

এসময় উক্ত অনুষ্ঠানে নান্দাইলের ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।