ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে গাংগাইল ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো: শাহজাহান ফকির
মার্চ ১৫, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) উপজেলার ঐতিহ্যবাহী নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাংগাইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব ডাক্তার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো.এনামুল কাদির, বিশেষ অতিথি হিসেবে যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য আবদুল কদ্দূস মাস্টার, সদস্য নুরুল ইসলাম নুরু প্রমুখ।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, বিএনপি নেতা  মিলটন, ইউনিয়ন বিএনপি নেতা আলী আসলাম ভূঁইয়া, শফিকুল ইসলাম রিপন মাস্টার, আবদুল মান্নান, যুবদল নেতা ইমামুল হক চন্দন, শিবলী নোমান সোহেল, রাসেল, ছাত্রদল নেতা শাহআলম সহ গাংগাইল ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা এহতেশামুল হক।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।