ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নিকলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সুমন মিয়াকে জামায়াতের আর্থিক অনুদান প্রদান

নুরুজ্জামান আশরাফ, বাজিতপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

নুরুজ্জামান আশরাফ, বাজিতপুর, কিশোরগঞ্জ: 

কিশোরগঞ্জের নিকলী উপজেলার পূর্ব গ্রামে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে ক্ষুদ্র মুরগী খামারি সুমন মিয়া ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৭ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, কিশোরগঞ্জ জেলা আমির এবং কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো: রমজান আলী ক্ষতিগ্রস্ত সুমন মিয়াকে আর্থিক অনুদান প্রদান করেন।

অধ্যাপক রমজান আলী সুমন মিয়ার প্রতি গভীর সমবেদনা জানান এবং অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ক্ষতি কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। তিনি বলেন, “আমরা সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। সুমনের এই ক্ষতি পুষিয়ে নিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি তাকে একটুও সাহায্য করতে পারে, তবে আমরা নিজেদের ধন্য মনে করব।”

এ সময় অধ্যাপক রমজান আলীর সাথে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা আমির আবুল হোসেন, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মুসলেমউদ্দীন রহমানী, মাওলানা নাসিরুদ্দিন, হুমায়ুন কবির, মতিউর রহমান এবং কামরুল ইসলামসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

এই অনুদান প্রদানের মাধ্যমে জামায়াতে ইসলামী দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল। ক্ষতিগ্রস্ত সুমন মিয়া জামায়াতে ইসলামীর এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।